টঙ্গিবাড়ীতে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের অবদান তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), তাহমিনা আক্তার এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক,উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল,টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ,মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা,জনস্বাস্থ প্রকৌশলী হুমায়ুন কবির,ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান,আজিম আহাম্মদে শিফাত,মাইনুল হাসান শিশির,আবু বক্কব শেখ,মোঃ সোহাগ,হাবিবুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
আয়োজকরা জানান, জুলাই শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।