টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূতের সোনারং জোড়া মঠ ও কাঠাদিয়া সার্ক হাই স্কুল পরিদর্শন
টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় সোনারং জোড়া মঠ ও কাঠাদিয়া সার্ক হাই স্কুল পরিদর্শন করেছেন মালদ্বীপের রাষ্ট্রদূত এইচ.ই. শুইনীন রশীদ।
শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঠাদিয়া সার্ক হাই স্কুলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন মালদ্বীপের রাষ্ট্রদূত এইচ.ই. শুইনীন রশীদ।
এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা শোনেন। শিক্ষার্থীদের সঙ্গে তার এ মতবিনিময় পর্বটি ছিল প্রাণবন্ত ও আন্তরিক।
পরে দুপুর দেড়টার দিকে তিনি টঙ্গিবাড়ীর ঐতিহাসিক স্থাপনা সোনারং জোড়া মঠ পরিদর্শন করেন। এ সময় তিনি মঠটির স্থাপত্যশৈলী, ঐতিহাসিক গুরুত্ব ও স্থানীয় ঐতিহ্য সম্পর্কে অবগত হন।
মালদ্বীপের রাষ্ট্রদূতের টঙ্গিবাড়ী সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তার এ সফরের মাধ্যমে মুন্সীগঞ্জের ঐতিহাসিক স্থাপনা ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মুন্সীগঞ্জে মালদ্বীপের হাইকমিশনারের দিনব্যাপী পারিবারিক সফর
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আগামী শনিবার (৮ আগস্ট ২০২৬) মুন্সীগঞ্জে দিনব্যাপী পারিবারিক সফরে আসছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার এইচ.ই. শুইনীন রশীদ (Shuineen Rasheed)।
সফরসূচি অনুযায়ী, সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার বারিধারা থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন হাইকমিশনার। সকাল ১১টায় তিনি মুন্সীগঞ্জের মলখানগর এলাকায় সায়েফুল ইসলামের বাসভবনে পৌঁছাবেন। সেখানে SAARC Women’s Association-এর ঢাকা চ্যাপ্টারের সদস্যরা তাকে স্বাগত জানাবেন এবং সংক্ষিপ্ত আপ্যায়নের আয়োজন থাকবে।
এরপর সকাল ১১টা ৩০ মিনিটে তিনি কাটাদিয়া সার্ক হাইস্কুল পরিদর্শনে যাবেন। দুপুর ১২টা ৩০ মিনিটে ঐতিহাসিক অতীশ দীপঙ্কর বৌদ্ধ মঠ (মেমোরিয়াল কমপ্লেক্স) পরিদর্শনের কথা রয়েছে।
দুপুর ১টা ৩০ মিনিটে তিনি সোনারং জোড়া মন্দির পরিদর্শন করবেন। পরে দুপুর ২টা ৩০ মিনিটে মলখানগরে সায়েফুল ইসলামের বাসভবনে ফিরে যাবেন এবং সেখানে দুপুরের খাবারে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৪টা ৩০ মিনিটে হাইকমিশনার মুন্সীগঞ্জের সফর শেষে ঢাকার বারিধারার উদ্দেশ্যে রওনা হবেন।
সফরে হাইকমিশনারের সঙ্গে থাকবেন আরিফুল ইসলাম, অ্যাডমিন ও প্রটোকল অফিসার এবং কামরুজ্জামান, চালক।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা পরিদর্শনের মধ্য দিয়ে হাইকমিশনারের এ সফরটি জেলার পর্যটন ও ঐতিহ্য সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহ তৈরিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন