নিজস্ব প্রতিবেদন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার রংমেহার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, গজল, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, গজল, রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে মহানবীর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে রংমেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফুল ইসলাম, সহকারী শিক্ষক বাসুদেব, মোহামাদুল্লাহ, মো. আব্দুল হাই, আব্দুল আহাদ, মো. মাইনুল, সহকারী শিক্ষিকা এলিজা আক্তার ও পারভীন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।