নিজস্ব প্রতিবেদন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে অভিযান চালিয়ে ২৪ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কেফায়েত উল্লাহ খান ওরফে তুহিন খান (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে টঙ্গিবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় গত ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে টঙ্গিবাড়ী থানাধীন দিঘীরপাড় ইউনিয়নের উত্তর মূলচর সাকিনস্থ মৃত বাচ্চু হাওলাদারের বসতবাড়ির কাচারী ঘরের ভিতর থেকে কেফায়েত উল্লাহ খান ওরফে তুহিন খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ (চব্বিশ) পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ কেফায়েত উল্লাহ খান ওরফে তুহিন খান (৪১) উত্তর মূলচরের বাসিন্দা। তার পিতার নাম মৃত হেদায়েত উল্লাহ খান। তিনি টঙ্গিবাড়ী থানার দিঘীরপাড় ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।