জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে সংবাদ সম্মেলন
আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি:
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে এবং মাসুম হোসেন অপুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাসুদ বেপারী, সার্ভেয়ার কামাল হোসেন, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবুল শেখ, যুব বিষয়ক সম্পাদক কাজী তামিম, কার্যকরী সদস্য মো. শাকিল হোসেন, মো. কুদ্দুস শেখ, কামাল হোসেন বেপারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা জাতীয় নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা কমাতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।