মামাশার ও দক্ষিণ সুয়াপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন
টঙ্গীবাড়ী প্রতিনিধি:মুন্সীগঞ্জের মামাশার ও দক্ষিণ সুয়াপাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গামন্দিরে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন করেন মন্দিরের ভক্ত ও দর্শনার্থীরা। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ।
এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সহসভাপতি স্বপন হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল মণ্ডলসহ মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে মহানবমীর আয়োজন সম্পন্ন হয়।