বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী যুগ্ম-মহাসচিব হলেন দেলোয়ার হোসেন লিপু
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার (বিজেএসএস) জাতীয় নির্বাহী পরিষদের সহকারী যুগ্ম-মহাসচিব পদে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক দেলোয়ার হোসেন লিপু। সংস্থার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে দেলোয়ার হোসেন লিপুকে সম্মানসূচক (Honourary) পরিচয়পত্র দেওয়া হয়েছে। পরিচয়পত্রে তাঁর দায়িত্ব পালনের কর্মক্ষেত্র হিসেবে সমগ্র বাংলাদেশ উল্লেখ করা হয়েছে।
পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তাঁর আইডি নম্বর BJSS/BN-0600। ২০২৬ সালের ১ মে ইস্যু করা পরিচয়পত্রটির মেয়াদ ২০২৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত।
নতুন এ দায়িত্ব পাওয়ায় সাংবাদিক সংগঠনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, দেলোয়ার হোসেন লিপু তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে সাংবাদিকদের স্বার্থরক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবেন।