নিজস্ব প্রতিবেদন
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হোসেন (লিখন খান)। তিনি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় এলাকার সন্তান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
মোহাম্মদ হোসেন (লিখন খান) মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় এলাকার সন্তান হওয়ায় তাঁর এ দায়িত্বপ্রাপ্তির খবরে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।