মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।
সভায় পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় অক্টোবর ২০২৬ মাসের কর্মমূল্যায়নের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সের সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন পুলিশ সুপার।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।