মুন্সীগঞ্জ প্রতিনিধি:
দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।
মিছিলে উপস্থিত ছিলেন সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আবুল হোসেন শেখ, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন লাকরিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হান্নান মল্লিক এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস (ভিপি)।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা শাহজাহান বেপারী, নুর আলম সরদার, সুমি আক্তার, নাছিমা বেগম, আক্তার মল্লিক, মাহবুব রন্টি, সেন্টু মাদবর, মিন্টুসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদ জানান। পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।