মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গোপালনগরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. রনি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত ৭টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন গোপালপুর এলাকার বাঁশতলা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মো. শহীদ হোসেনের ওষুধের দোকানের সামনের পাকা রাস্তা থেকে রনিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনি মুন্সীগঞ্জ সদর উপজেলার নৈদিঘীরপাথর এলাকার মো. হানিফ মিয়ার ছেলে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।