মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা। শনিবার (২১ নভেম্বর) তিনি মুন্সীগঞ্জ থানা ও গজারিয়া থানার সমন্বয়ে গঠিত মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মো. বদরুদ্দোজাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সদর সার্কেল) মো. ইমরান আহম্মেদ পিপিএম।
এ সময় পুলিশ সুপার সার্কেল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক রেজিস্টার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি অফিসের সার্বিক দাপ্তরিক কার্যক্রম ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি দাপ্তরিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখা, দায়িত্বশীলতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।