টঙ্গীবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিশাত হাওলাদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) টঙ্গীবাড়ী থানাধীন পাঁচগাঁও এলাকার ফকির বাড়ি কাঠের পুলের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নিশাত হাওলাদার পাঁচগাঁও এলাকার মৃত আজিজ হাওলাদারের ছেলে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার সার্বিক দিকনির্দেশনায় টঙ্গীবাড়ী থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।