মাওয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
মাওয়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পদ্মা সেতু সংলগ্ন মাওয়া চৌরাস্তা পর্যন্ত গিয়ে শেষ হয়। দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
এ সময় মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।