শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।
শুক্রবার (২৭ নভেম্বর) শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শনে গেলে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. আনোয়ার পারভেজ।
পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্ত কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক রেজিস্টার, নথিপত্র ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় দাপ্তরিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজসহ তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।