1. news@dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ : বিক্রমপুর নিউজ.২৪
  2. info@www.dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে ছেলের বিরুদ্ধে মায়ের বসতঘর ভেঙে নেওয়ার অভিযোগ মুন্সীগঞ্জে বিএনপির তৃণমূল থেকে উঠে আসা নারী নেত্রী পাপিয়া ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১ কোনো দোষ নেই’—দাবি পরিবারের, তবুও এক মাসের কারাদণ্ড বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান ঈদুল আজহা সামনে রেখে হাটে আসছে কোরবানির পশু দেড় বছর পর ফিরলেন টয়া চীনা বিনিয়োগকারীদের আগ্রহ: বাংলাদেশ হতে পারে পরবর্তী ম্যানুফ্যাকচারিং কেন্দ্র।

টঙ্গীবাড়িতে ছেলের বিরুদ্ধে মায়ের বসতঘর ভেঙে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় এক বৃদ্ধা মায়ের বসতঘর জোরপূর্বক ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে । উপজেলার হাসাইল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আন্না হক (৯০) ওই গ্রামের মৃত সামসুল হক মাঝির স্ত্রী।এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে তার ছোট ছেলে টঙ্গীবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের স্থানটি সম্পূর্ণ খালি পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, ঘরটি ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। বৃদ্ধার ছোট ছেলে নাসির মাঝি জানান, তিনি জাপানপ্রবাসী এবং তাঁর মা গ্রামের বাড়িতে একাই বসবাস করেন। সম্প্রতি তাঁর মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে বাড়িটি ফাঁকা থাকার সুযোগ নেয় অভিযুক্ত বড় ভাই আব্দুল হাই মাঝির লোকজন। এ সময় আব্দুল হাই মাঝি ভাড়াটে লোকজন দিয়ে বসতঘরটি ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন তিনি। নাসির মাঝি আরও জানান, বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে অবহিত করেন।চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে ঘর ভাঙার কাজ বন্ধ করে দেয়। একপর্যায়ে চেয়ারম্যান নামাজ আদায়ের জন্য চলে গেলে সেই সুযোগে ঘরটি সম্পূর্ণ ভেঙে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘর ভাঙার কাজ বন্ধ করেন। তবে তাঁর অনুপস্থিতির সুযোগে ঘরটি ভেঙে নেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক (ডাবলু) জানান, সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট