শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে বিএনপির তৃণমূল থেকে উঠে আসা নারী নেত্রী পাপিয়া ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে বিএনপির তৃণমূল থেকে উঠে আসা নারী নেত্রী পাপিয়া ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জে বিএনপির তৃণমূল থেকে উঠে আসা নারী নেত্রী পাপিয়া ইসলাম সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দলীয় বিভিন্ন কর্মসূচি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

 

জানা যায়, পাপিয়া ইসলাম দীর্ঘ সময় ধরে তৃণমূল পর্যায়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন বলেও স্থানীয় নেতাকর্মীরা জানান। ফলে দলের তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মীর মধ্যেই তার প্রতি আস্থা ও সমর্থন রয়েছে।

 

রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়। বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণসহ নানা সহযোগিতা করে আসছেন। বিশেষ করে ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে তিনি নিজ উদ্যোগে দুস্থ মানুষের পাশে দাঁড়ান। এছাড়াও এলাকার নারীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়েও তিনি কাজ করছেন।

 

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে পাপিয়া ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। দলের আদর্শকে ধারণ করে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দল যদি আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়, তাহলে আমি মুন্সীগঞ্জ জেলার মানুষের কল্যাণে এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”

 

তিনি আরও বলেন, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা সময়ের দাবি। নারীরা যদি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারে, তাহলে সমাজের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

 

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এই নারী নেত্রী দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন এবং সাধারণ মানুষের সাথেও তার ভালো সম্পর্ক রয়েছে। তারা মনে করেন, পাপিয়া ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি এলাকার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews