রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুন্ডের বাজার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী শেখ রবিউল আলম রবি টংগিবাড়ি থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাবা ছেলেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন টঙ্গিবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, টঙ্গীবাড়ীতে মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম, অবদান ও করণীয় শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুন্সীগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ কারাগারে থেকেও জাহেদের পরিবারকে ১ লাখ টাকা পাঠালেন ফয়সাল বিপ্লব গজারিয়া প্রেস ক্লাবের নির্বাচনে তিন পদে নতুন মুখ মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সঙ্গে আলোচনা সভা

কুন্ডের বাজার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী শেখ রবিউল আলম রবি

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কুন্ডের বাজার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন

আপন সরদার, টঙ্গিবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় কুন্ডের বাজার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় কুন্ডের বাজার এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম রবি, এমপি।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

 

সমাবেশে ব্রিজ নির্মাণের গুরুত্ব, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দেন অতিথিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews