
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় লৌহজং উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।
আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সার্বিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সমবায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।