শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম, অবদান ও করণীয় শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুন্সীগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ কারাগারে থেকেও জাহেদের পরিবারকে ১ লাখ টাকা পাঠালেন ফয়সাল বিপ্লব গজারিয়া প্রেস ক্লাবের নির্বাচনে তিন পদে নতুন মুখ মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সঙ্গে আলোচনা সভা টঙ্গীবাড়ীর কামারখাড়ায় বিএনপি নেতা চঞ্চল মাদবর এর উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক উদ্যোগে ২০০ মানুষের চোখের চিকিৎসার ব্যবস্থা করলেন মোয়াজ্জেম শিকদার শিলইয়ে চেয়ারম্যান প্রার্থী সোহাগ বেপারীর উঠান বৈঠক, উন্নয়নের নানা প্রতিশ্রুতি কামারখাড়ায় চেয়ারম্যান প্রার্থী শেখ জামালের পথসভা

মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের আয়োজনে মুন্সীগঞ্জ সদর উপজেলার অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার ক্ষেত্রে এ দিনের গুরুত্ব অপরিসীম।

 

বক্তারা আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের শৃঙ্খলা ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

 

এ সময় মুন্সীগঞ্জের সিভিল সার্জন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews