শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সঙ্গে আলোচনা সভা টঙ্গীবাড়ীর কামারখাড়ায় বিএনপি নেতা চঞ্চল মাদবর এর উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক উদ্যোগে ২০০ মানুষের চোখের চিকিৎসার ব্যবস্থা করলেন মোয়াজ্জেম শিকদার শিলইয়ে চেয়ারম্যান প্রার্থী সোহাগ বেপারীর উঠান বৈঠক, উন্নয়নের নানা প্রতিশ্রুতি কামারখাড়ায় চেয়ারম্যান প্রার্থী শেখ জামালের পথসভা মুন্সীগঞ্জে ধা/রা/লো অ/স্ত্রে/র আঘাতে দিনমজুরকে হ/ত্যা জমি বিরোধে বিষ প্রয়োগে কৃষকের ৩ লাখ টাকার ফুলকপির চারা নষ্টের অভিযোগ টঙ্গীবাড়ীতে আশ্রয়ণের ঘর বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ, খালি পড়ে আছে অর্ধেকের বেশি মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

টঙ্গীবাড়ীর কামারখাড়ায় বিএনপি নেতা চঞ্চল মাদবর এর উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের নশংকর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার করে দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী চঞ্চল মাদবর। এতে স্বস্তি ফিরেছে দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা এলাকাবাসীর মধ্যে।

 

জানা যায়, কাদির মৃধ্যার বাড়ি থেকে মিরা বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি জানতে পেরে কামারখাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান উদ্দিন মাতবরের ছেলে ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী চঞ্চল মাদবর তাৎক্ষণিকভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন।

 

সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় বর্তমানে রাস্তাটি চলাচলের উপযোগী হয়েছে। এতে খুশি স্থানীয় বাসিন্দারা চঞ্চল মাদবরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

এ সময় এলাকাবাসী বলেন, সাবেক চেয়ারম্যান আহসান উদ্দিন মাতবর একজন সৎ ও জনবান্ধব মানুষ ছিলেন। তিনি সবসময় এলাকার মানুষের খোঁজখবর রাখতেন। তাঁর ছেলে চঞ্চল মাদবরের মধ্যেও সেই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তারা। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews