বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জমি বিরোধে বিষ প্রয়োগে কৃষকের ৩ লাখ টাকার ফুলকপির চারা নষ্টের অভিযোগ টঙ্গীবাড়ীতে আশ্রয়ণের ঘর বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ, খালি পড়ে আছে অর্ধেকের বেশি মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস, বেঞ্চ ও সিসিটিভি উদ্বোধন, আগামী বছর চালু হবে স্কুল মিল পদ্মায় বাল্কহেডে ডাকাতি, ৭৫ হাজার টাকা ও ৩ মোবাইল লুট মোল্লাকান্দিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃত্তি প্রদানের উদ্যোগ টঙ্গিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার টঙ্গিবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রকি শেখ গ্রেফতার টঙ্গিবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ১২টি মামলা

জমি বিরোধে বিষ প্রয়োগে কৃষকের ৩ লাখ টাকার ফুলকপির চারা নষ্টের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জমি বিরোধে বিষ প্রয়োগে কৃষকের ৩ লাখ টাকার ফুলকপির চারা নষ্টের অভিযোগ

আপন সরদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে কাশেম মীর নামে এক কৃষকের প্রায় ৭ হাজার ফুলকপির চারা নষ্ট করার অভিযোগ উঠেছে তাঁর আপন তিন ভাই ও এক ভাতিজার বিরুদ্ধে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

অভিযুক্তরা হলেন কাশেম মীরের ভাই আব্দুল হামিদ মীর, হাশেম মীর ও হানিফ মীর এবং ভাতিজা মামুন মীর।

ক্ষতিগ্রস্ত কৃষক কাশেম মীর অভিযোগ করে বলেন, তাঁর ভাইয়েরা পৈতৃক সম্পত্তির পাশাপাশি তাঁর ক্রয়কৃত জমিও দখল করে রেখেছেন। এখন তাঁকে পরিবারসহ উচ্ছেদের ষড়যন্ত্র করা হচ্ছে। জমি নিয়ে বিরোধের জেরেই তাঁর ফসল নষ্ট করা হয়েছে বলে দাবি করেন তিনি।

কাশেম মীরের ছোট ছেলে লালন মীর বলেন, ভোরে জমিতে ফুলকপি কাটতে গিয়ে চাচাতো ভাই মামুন মীর, চাচা আব্দুল হামিদ মীর ও হাশেম মীরকে দেখতে পান। এ সময় মামুন মীরের কাঁধে ওষুধ ছিটানোর একটি মেশিন ছিল। পরে সকাল ১০টার দিকে আবার জমিতে গিয়ে ফুলকপির পাতায় পোড়া দাগ দেখতে পান। তাঁর অভিযোগ, ভোরে জমিতে ওষুধ প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, জমি নিয়ে তাঁদের সঙ্গে চাচাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। চাচারা তাঁদের ক্রয়কৃত জমি দখল করে চাষাবাদ করছেন। এতে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে ফসল নষ্ট করা হয়েছে বলে তাঁদের ধারণা।

কৃষকের বড় ছেলে মোহন মীর বলেন, ছোট ভাইয়ের কান্নাকাটি দেখে ঘটনার বিষয়ে জানতে পারেন। পরে জানতে পারেন, তাঁদের প্রায় সব ফুলকপির চারা নষ্ট হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, জমি ছেড়ে দিতে বলায় তাঁদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এবং মামলা-হামলার ভয় দেখানো হচ্ছে। এমনকি তাঁদের ফাঁসানোর উদ্দেশ্যে অভিযুক্তরা নিজেদের লাউগাছ নিজেরাই কেটে ফেলেছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews