সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ১২টি মামলা কামারখাড়াকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই: নজরুল মোল্লা মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দিঘীরপাড়ের লিখন খান টঙ্গিবাড়ীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বিজয় গ্রেপ্তার টঙ্গিবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক বিতরণ টঙ্গীবাড়ীতে যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, নির্বাচন অফিসের পুকুরপাড়ে মিলল রক্তাক্ত অবস্থায় বেতকায় ফের চেয়ারম্যান হতে চান রিগ্যান শিকদার, আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক ইসলামপুরে চেয়ারম্যান প্রার্থী এপোলো বেপারীর উঠান বৈঠক কামারখাড়ায় চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়ে নজরুল মোল্লার লিফলেট বিতরণ মেধাবৃত্তি পরীক্ষা ১৪ নভেম্বর , বৃক্ষরোপণ করবে ২৮’শ শিক্ষার্থী 

টঙ্গিবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ১২টি মামলা

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বে ১২টি এবং অপরজনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সোমবার (২ নভেম্বর) টঙ্গিবাড়ী মাঝিবাড়ী এলাকায় লিটন চেয়ারম্যানের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গিবাড়ী মাঝিবাড়ী এলাকার মৃত খালেক মাঝির ছেলে সাকিল মাঝি (৪৮) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার গোয়ালগুনি এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আবু বক্কর হৃদয় (৩৩)।

 

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করে টঙ্গিবাড়ী থানা পুলিশ। এ সময় সাকিল মাঝির পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন এক গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য তিন হাজার টাকা।

 

পুলিশ আরও জানায়, সিডিএমএস যাচাই করে গ্রেপ্তারকৃত সাকিল মাঝির বিরুদ্ধে পূর্বে ১২টি মাদক মামলা এবং আবু বক্কর হৃদয়ের বিরুদ্ধে তিনটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

 

এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ০৫, তারিখ ২ নভেম্বর ২০২৬। পরে গ্রেপ্তারকৃত দুজনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

 

টঙ্গিবাড়ী থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews