
কামারখাড়ায় চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়ে নজরুল মোল্লার লিফলেট বিতরণ
আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় দোয়া ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কামারখাড়া বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম মোল্লা।
লিফলেট বিতরণকালে নজরুল ইসলাম মোল্লা বলেন, “আমি কামারখাড়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রয়েছে। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। সুযোগ পেলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও জানান, পরপর দুইবার বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করেছেন। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান তিনি।
এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।