
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে “বাঁধ নির্মাণ প্রকল্পে বিএনপি নেতার চাঁদা নেওয়ার অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে ঠিকাদারি প্রতিষ্ঠান খোকন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ম্যানেজার হিসেবে আমার নাম উল্লেখ করে মো. সাগির হোসেনের বক্তব্য হিসেবে যে অভিযোগ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি কোনো সংবাদমাধ্যমে বা কারও কাছে মো. জাহাঙ্গীর মাদবরের বিরুদ্ধে চাঁদা বা মাসোহারা নেওয়ার কোনো অভিযোগ দিইনি। সংবাদে আমার বক্তব্য হিসেবে যে কথাগুলো প্রকাশ করা হয়েছে, সেগুলো কীভাবে এবং কোন সূত্রে প্রকাশ করা হয়েছে, সে বিষয়েও আমি অবগত নই।
এছাড়া মো. জাহাঙ্গীর মাদবর কখনো আমার কাছে বা আমাদের প্রতিষ্ঠানের কাছে চাঁদা কিংবা মাসোহারা দাবি করেননি এবং আমি তাঁকে কোনো ধরনের চাঁদার টাকা দেওয়ার কথাও বলিনি। ফলে সংবাদে আমার নামে প্রকাশিত বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত বক্তব্য যাচাই করে প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মো. সাগির হোসেন
ম্যানেজার
খোকন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড