
মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময়
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন পদ্মা সেতু উত্তর থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে মতবিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে পদ্মা সেতু উত্তর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বর্তমান পরিকল্পিত সন্ত্রাসের প্রেক্ষাপটে থানার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং পরবর্তী করণীয় বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করেন। এ সময় স্থানীয় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে থানার সার্বিক কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়