রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক বিতরণ টঙ্গীবাড়ীতে যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, নির্বাচন অফিসের পুকুরপাড়ে মিলল রক্তাক্ত অবস্থায় বেতকায় ফের চেয়ারম্যান হতে চান রিগ্যান শিকদার, আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক ইসলামপুরে চেয়ারম্যান প্রার্থী এপোলো বেপারীর উঠান বৈঠক কামারখাড়ায় চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়ে নজরুল মোল্লার লিফলেট বিতরণ মেধাবৃত্তি পরীক্ষা ১৪ নভেম্বর , বৃক্ষরোপণ করবে ২৮’শ শিক্ষার্থী  টংগিবাড়ী উপজেলা ছাত্রশক্তির কমিটিতে আহ্বায়ক অভি, সদস্য সচিব মারুফ এনসিপির কেন্দ্রীয় কমিটিতে মাজেদুল ইসলাম, পেলেন শিল্প ও বাণিজ্য সম্পাদকের দায়িত্ব পাঁচগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ফারুখ খানের উঠান বৈঠক হাসাইল বানারীতে চেয়ারম্যান প্রার্থী এম.এ. জামান এপোলোর পক্ষে উঠান বৈঠক

টঙ্গিবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক বিতরণ

 

আপন সরদার, টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

 

রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

 

টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর, সমাজসেবা কর্মকর্তা মো. হামিদুল্লাহ মিয়া, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, বিএনপি নেতা মো. আনিছুর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব মহাসিন খাঁন বাবু, যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মারুফ ইসলাম সেন্টু, সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মল্লিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভায় বক্তারা যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় যুবকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews