শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ফারুখ খানের উঠান বৈঠক হাসাইল বানারীতে চেয়ারম্যান প্রার্থী এম.এ. জামান এপোলোর পক্ষে উঠান বৈঠক মুন্সীগঞ্জে চোরাই বাইসাইকেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার শ্রীনগরে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সংঘর্ষের ঘটনায় মিল্টন মল্লিকসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী যুগ্ম-মহাসচিব হলেন দেলোয়ার হোসেন লিপু মামাশার ও দক্ষিণ সুয়াপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন টংগিবাড়ী ও লৌহজংয়ে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক

পাঁচগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ফারুখ খানের উঠান বৈঠক

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. ফারুখ খানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় চিত্রকরা এলাকাবাসীর উদ্যোগে চিত্রকরা ওয়াহিদের দোকানসংলগ্ন মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী ফারুখ খান।

 

বিশিষ্ট সমাজসেবক চুন্নু মাদবরের সভাপতিত্বে এবং রতন মাদবরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোস্তফা কামাল সেলিম, আব্দুর কাদির শেখ, আকতার খান, সাগর শেখ, হিরন চোকদার, বাক্কারসহ স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বৈঠকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়রা নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

 

এ সময় চেয়ারম্যান প্রার্থী ফারুখ খান বলেন, ‘আমি পাঁচগাঁও ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews