বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা টঙ্গিবাড়ীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নিজ হাতে ময়লা পরিষ্কার করে পরিচ্ছন্নতার বার্তা দিলেন এমপি মমতাজ আলো টঙ্গীবাড়ীতে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধের বাবার কবরের দেয়াল ভাঙচুরের অভিযোগ, বিচারের আকুতি মালয়েশিয়া যুবদলের সহসভাপতি হওয়ায় হাকিম দেওয়ানকে সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

টঙ্গীবাড়ি প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

 

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়নের টঙ্গীবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।

 

জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত গ্যাস বিক্রির সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪০ ও ৫২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুই ব্যবসায়ীকে পৃথক দুটি মামলায় প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযান চলাকালে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের পণ্যের প্রকৃত মূল্য সম্পর্কে সচেতন করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা প্রদান করা হয়।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে আইনের আওতায় আনা হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ভোক্তাদেরও পণ্যের নির্ধারিত মূল্য সম্পর্কে সচেতন থাকতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews