শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা

সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪

 

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গচ্ছিত রাখা স্বর্ণালঙ্কার ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. আলমগীর (৩৯) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাই ও ভাবিসহ চারজনের বিরুদ্ধে। বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইই)। এ ঘটনায় নিহতের ভাই ও ভাবিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই মুন্সীগঞ্জ জেলা কার্যালয় থেকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। এর আগে গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর এলাকার একটি আকাশমণি বাগানের খড়ের স্তূপের ভেতর থেকে আলমগীরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত আলমগীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা। তিনি বিভিন্ন এলাকায় বাদাম ও বুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৩৩), নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন (৩৫) এবং তাঁর স্ত্রী রিনা বেগম (২৪)। পিবিআই জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে সাদ্দাম, শফিকুল ও জাহাঙ্গীর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

পিবিআইয়ের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার প্রায় তিন মাস আগে আলমগীর তাঁর ভাই জাহাঙ্গীর ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালঙ্কার গচ্ছিত রাখেন। পরে আলমগীরকে না জানিয়ে ওই স্বর্ণের তিন আনা একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা নেন জাহাঙ্গীর ও রিনা। বিষয়টি জানতে পেরে স্বর্ণালঙ্কার ফেরত চান আলমগীর। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একাধিকবার কথা-কাটাকাটির পাশাপাশি স্থানীয়ভাবে সালিসও হয়। সালিসে স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও তা ফেরত না দিয়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে পিবিআই।

 

তদন্তে আরও জানা যায়, হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য সাদ্দামকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, গত ১১ নভেম্বর বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে সাদ্দাম ও শফিকুল আলমগীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে দুটি মিশুক অটোরিকশায় তাঁকে রিকাবীবাজার হয়ে বালুচরের দিকে নেওয়া হয়। পথে আরও দুজন তাঁদের সঙ্গে যুক্ত হন।

 

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, কালিনগরের একটি নির্জন এলাকায় পৌঁছে অভিযুক্তরা আলমগীরের কাছে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় তাঁকে। পরে মরদেহ খড় দিয়ে ঢেকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্তরা।

 

পিবিআই জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট এবং দুটি মিশুক অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম বাদী হয়ে গত ১৮ নভেম্বর সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। পরদিন মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই মুন্সীগঞ্জ জেলা।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন জানান, পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews