মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীনগরে ৩টি অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় কৃষক পরিবারের ওপর হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ টঙ্গীবাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ২ রবি মৌসুমে উৎপাদন বাড়াতে টঙ্গীবাড়ীতে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ টঙ্গিবাড়ীতে ৩১ খামারিকে বকনা গরু বিতরণ টঙ্গীবাড়ীতে ৩৪ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে টঙ্গীবাড়ীতে রিপন মল্লিকের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল মুন্সীগঞ্জে বাসা থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে হাসাইল-বানারীতে আলোচনা সভা টঙ্গীবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টঙ্গিবাড়ীতে সার ডিলারদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে সার ডিলারদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা

টঙ্গিবাড়ী প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, কৃষি উৎপাদন সচল রাখতে কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা অবৈধভাবে সার মজুত করতে না পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সার ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ নিয়মিত তদারকি করবে।

টঙ্গিবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল সহ উপজেলার বিভিন্ন এলাকার সার ডিলাররা উপস্থিত ছিলেন। এ সময় সার সরবরাহ, মজুত, বিপণন ও কৃষকদের চাহিদা অনুযায়ী সার প্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews