মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানের ইউএনওর সঙ্গে কেবি কলেজ ডিবেটিং ক্লাবের সৌজন্য সাক্ষাৎ সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস এমপির সিরাজদিখানে সেতুর অভাবে তিন ইউনিয়নের মানুষের দুর্ভোগ, গুদারা ঘাটে সেতু নির্মাণের দাবি টঙ্গীবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জে ৯ মামলার আসামি ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস এমপি আব্দুল্লাহর মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি

টঙ্গিবাড়ীতে ৩১ খামারিকে বকনা গরু বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে ৩১ খামারিকে বকনা গরু বিতরণ

 

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে নদীবেষ্টিত চরাঞ্চলের প্রান্তিক খামারিদের আর্থসামাজিক উন্নয়ন ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সুফলভোগীদের মাঝে ৩১টি বকনা গরু বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার চারটি ইউনিয়নের নির্বাচিত সুফলভোগী খামারিদের মাঝে এসব বকনা গরু বিতরণ করা হয়।

 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের সাতটি জেলা—মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের নদীবেষ্টিত চরাঞ্চলে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

 

বকনা গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আসগর রিপন মল্লিক, প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম ও মুন্সীগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম.এ. জলিল।

 

টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম খাঁনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।

 

সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের গবাদিপশু পালনে উৎসাহিত করা, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews