সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানের ইউএনওর সঙ্গে কেবি কলেজ ডিবেটিং ক্লাবের সৌজন্য সাক্ষাৎ সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস এমপির সিরাজদিখানে সেতুর অভাবে তিন ইউনিয়নের মানুষের দুর্ভোগ, গুদারা ঘাটে সেতু নির্মাণের দাবি টঙ্গীবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জে ৯ মামলার আসামি ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস এমপি আব্দুল্লাহর মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি

সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস এমপির

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস এমপির

 

আপন সরদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়ার পালবাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

 

রোববার (২২ নভেম্বর) সকালে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।

 

এম হায়দার আলী বলেন, সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে তাঁকে পাঠিয়েছেন। সংসদ সদস্যের পাশাপাশি ব্যক্তিগতভাবে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকেও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

 

এ সময় উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি বসতঘর পুনর্নির্মাণে টিন দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা মোছা. সাজেদা সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত শেষে রোববার ভোর ৪টা ২৬ মিনিটে স্থানীয় বাসিন্দা বিষকরম পালের টিনশেড বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘরের আসবাবপত্র পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews