সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কামারখাড়াকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই: নজরুল মোল্লা মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দিঘীরপাড়ের লিখন খান টঙ্গিবাড়ীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বিজয় গ্রেপ্তার টঙ্গিবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক বিতরণ টঙ্গীবাড়ীতে যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, নির্বাচন অফিসের পুকুরপাড়ে মিলল রক্তাক্ত অবস্থায় বেতকায় ফের চেয়ারম্যান হতে চান রিগ্যান শিকদার, আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক ইসলামপুরে চেয়ারম্যান প্রার্থী এপোলো বেপারীর উঠান বৈঠক কামারখাড়ায় চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়ে নজরুল মোল্লার লিফলেট বিতরণ মেধাবৃত্তি পরীক্ষা ১৪ নভেম্বর , বৃক্ষরোপণ করবে ২৮’শ শিক্ষার্থী  টংগিবাড়ী উপজেলা ছাত্রশক্তির কমিটিতে আহ্বায়ক অভি, সদস্য সচিব মারুফ

কামারখাড়াকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই: নজরুল মোল্লা

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কামারখাড়াকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই: নজরুল মোল্লা

 

আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। নির্বাচিত হলে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

 

সোমবার (২ নভেম্বর) বিকেলে কামারখাড়া ইউনিয়নের কালিবাড়ি বাজারে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণকালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মোল্লা।

 

এ সময় তিনি বলেন, “আমি নির্বাচিত হলে কামারখাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি ইউনিয়ন গড়তে চাই, যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, তরুণ সমাজ মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত থাকবে এবং সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ছাড়াই ইউনিয়ন পরিষদ থেকে কাঙ্ক্ষিত সেবা পাবে।”

 

তিনি আরও বলেন, “আমার প্রধান লক্ষ্য হবে কামারখাড়া ইউনিয়নকে মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত করা। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। তরুণ ও যুবসমাজকে অপরাধের পথ থেকে ফিরিয়ে এনে খেলাধুলা, সামাজিক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করব।”

 

ইউনিয়ন পরিষদের সেবার বিষয়ে নজরুল ইসলাম মোল্লা বলেন, “আমি নির্বাচিত হলে নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে জনগণকে সেবা দেব। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে পরিষদকে কখনো ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করব না। ইউনিয়নের প্রতিটি মানুষ যেন ন্যায়সংগতভাবে সরকারি সেবা ও সুযোগ-সুবিধা পায়, সেটি নিশ্চিত করার চেষ্টা করব। পরিষদের কোনো সদস্য বা কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত হলে তাঁর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপস করব না।”

 

নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, “আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে কোনো ভয়ভীতি পাব না। মানুষের অধিকার ও এলাকার স্বার্থ রক্ষায় সবসময় কাজ করে যেতে চাই।”

 

তিনি বলেন, কামারখাড়া ইউনিয়নের উন্নয়নে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

নজরুল ইসলাম মোল্লা আরও বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদেরই একজন। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। নির্বাচিত হওয়ার আগে যেমন মানুষের পাশে থাকার চেষ্টা করছি, নির্বাচিত হলেও সেই ধারাবাহিকতা বজায় রাখব। আমি কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।”

 

নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণকালে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews