
টংগিবাড়ী উপজেলা ছাত্রশক্তির কমিটিতে আহ্বায়ক অভি, সদস্য সচিব মারুফ
টংগিবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা ছাত্রশক্তির এক বছর মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আশরাফ হোসাইন অভিকে আহ্বায়ক এবং মাইনুল ইসলাম মারুফকে সদস্য সচিব করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে শাকের আহমেদ তাওহীদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. আরাফাত শেখ, শেখ মুজাহিদ, সাজ্জাদ মোল্লা ও জুবায়ের আহমেদ।
এ ছাড়া শেখ সোহাগকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং হৃদয় হোসেন ও তানভীর ইসলামকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে জুনায়েদ আহমেদকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠক পদে রয়েছেন ইমাম হোসেন, সাগর মাহমুদ, সালমান ফারসি, ফাহিম দেওয়ান ও মো. সিয়াম।
অন্যদিকে, কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল্লাহ মুন্সি, ইউসুফ আল ফাহিম, মোস্তাকিন খন্দকার ও রাকিব বেপারি।
প্রদত্ত তথ্য অনুযায়ী, আহ্বায়ক শিশির হাসান ও সদস্য সচিব নোমান আল মাহমুদের অনুমতিক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর টংগিবাড়ী উপজেলা ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।