শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীনগরে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সংঘর্ষের ঘটনায় মিল্টন মল্লিকসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী যুগ্ম-মহাসচিব হলেন দেলোয়ার হোসেন লিপু মামাশার ও দক্ষিণ সুয়াপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন টংগিবাড়ী ও লৌহজংয়ে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জে মহানবমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টঙ্গীবাড়ী কেন্দ্রীয় শিব মন্দিরে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন

শ্রীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

শ্রীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

 

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সীগঞ্জ প্রতিনিধি

 

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে নুরুজ্জামান নামে এক ব্যক্তির বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) ভোরে উপজেলার রুদ্রপাড়া গ্রামের জোড়া মসজিদসংলগ্ন নুরুজ্জামানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। রান্নাঘরে প্রচুর পরিমাণে শুকনো খড়ি ও জ্বালানি কাঠ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন রান্নাঘর থেকে বসতঘরে ছড়িয়ে পড়লে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

 

প্রত্যক্ষদর্শী মো. জাফর চোকদার জানান, ধারণা করা হচ্ছে, ঘরের গৃহবধূ রান্নাঘরের চুলায় আগুন জ্বালিয়ে বাইরে চলে যান। এ সময় রান্নাঘরে থাকা শুকনো খড়িতে আগুন ধরে দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং বসতঘরটি আগুনের গ্রাসে চলে যায়।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘরের ভেতরে থাকা মালামালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

এ ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে অন্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews