শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘীরপাড়ে ‘টানা মোটরসাইকেলের’ দৌরাত্ম্য শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার শেখ হাসিনার কারণে শান্তিতে থাকতে পারছেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা: রিজভী টঙ্গিবাড়ীতে  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: মুন্সীগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি  লৌহজংয়ে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ গজারিয়ায় চক্ষু ক্যাম্প, বিনা মূল্যে চিকিৎসা পেলেন হাজারো মানুষ মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সহিংসতার ঘটনায় ৫ জন গ্রেপ্তার, অস্ত্র-কার্তুজ ও ককটেল উদ্ধার শ্রীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

টঙ্গীবাড়ীতে অভিযানে ২০টি অবৈধ চায়না চাই জব্দ

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে অভিযানে ২০টি অবৈধ চায়না চাই জব্দ

আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২০টি অবৈধ চায়না চাই জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া।

 

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং চর আবদুল্লাহপুর নৌ-পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাম্মৎ নিগার সুলতানা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, মা ইলিশের প্রজনন রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জামের ব্যবহার বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews