শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: মুন্সীগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি  লৌহজংয়ে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ গজারিয়ায় চক্ষু ক্যাম্প, বিনা মূল্যে চিকিৎসা পেলেন হাজারো মানুষ মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সহিংসতার ঘটনায় ৫ জন গ্রেপ্তার, অস্ত্র-কার্তুজ ও ককটেল উদ্ধার শ্রীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু নিমতলায় এমপি কার্যালয়ে সাধারণ মানুষের সমস্যা শুনছেন সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ মুন্সীগঞ্জে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মাওয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি 

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধি

সরকার বদলেছে, বদলেছে রাজনৈতিক ক্ষমতার সমীকরণ। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা বিতর্কিত আবাসন প্রকল্পের মালিকানা ও

নিয়ন্ত্রণ নিয়েও এসেছে পরিবর্তনের অভিযোগ। কিন্তু বন্ধ হয়নি কৃষিজমি ভরাট। ঢাকার কেরানীগঞ্জে মধু সিটির বিরুদ্ধে তিন ফসলি কৃষিজমি বালু দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তারানগর ইউনিয়নের চণ্ডীপুর, কাঁঠালতলী ও কলাতিয়ার বেলনা এলাকায় চলছে এই কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, আগের রাজনৈতিক প্রভাবের জায়গায় নতুন রাজনৈতিক যোগাযোগ তৈরি করে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রশাসনের কাছে একাধিক অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। ফলে প্রশ্ন উঠেছে, কার আশ্রয়-প্রশ্রয়ে চলছে মধু সিটির এই ভরাট সাম্রাজ্য?

 

স্থানীয়দের অভিযোগ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে মধু সিটির কার্যক্রম বিস্তৃত হয়। তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রতিষ্ঠানটি কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় জমি ভরাট ও আবাসন কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews