শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি  লৌহজংয়ে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ গজারিয়ায় চক্ষু ক্যাম্প, বিনা মূল্যে চিকিৎসা পেলেন হাজারো মানুষ মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সহিংসতার ঘটনায় ৫ জন গ্রেপ্তার, অস্ত্র-কার্তুজ ও ককটেল উদ্ধার শ্রীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু নিমতলায় এমপি কার্যালয়ে সাধারণ মানুষের সমস্যা শুনছেন সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ মুন্সীগঞ্জে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মাওয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত লৌহজংয়ে শহীদ স্মৃতি সংঘের আয়োজনে খালেদা জিয়া স্মৃতি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত টঙ্গিবাড়ী থানার কার্যক্রম পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার

লৌহজংয়ে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

লৌহজংয়ে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

 

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

 

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক ও মেজর (অব.) মাসুদুর রহমান কাইয়ুমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং লৌহজং উপজেলা যুবদলের নেতারা।

 

লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো. রাশেদের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews