শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মাওয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত লৌহজংয়ে শহীদ স্মৃতি সংঘের আয়োজনে খালেদা জিয়া স্মৃতি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত টঙ্গিবাড়ী থানার কার্যক্রম পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার টঙ্গীবাড়ীতে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, মোটরসাইকেল ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত টঙ্গিবাড়ীতে উত্তর বেতকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মোল্লাকান্দিতে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিতে নিহত ১ বজ্রযোগিনীতে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী সুরাইয়া সিদ্দিক মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শফিকুল হাসান তুষার  Link Factory verification

মাওয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মাওয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

 

মাওয়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পদ্মা সেতু সংলগ্ন মাওয়া চৌরাস্তা পর্যন্ত গিয়ে শেষ হয়। দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

 

এ সময় মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews