
বজ্রযোগিনীতে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী সুরাইয়া সিদ্দিক
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হয়েছেন মোছা. সুরাইয়া সিদ্দিক।
নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া কামনা করছেন। নির্বাচিত হলে জনগণের সেবা, এলাকার উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সুরাইয়া সিদ্দিক তাঁর নির্বাচনী অঙ্গীকারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেছেন।
তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে কাজ করতে চান। বিশেষ করে মেহনতি ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখাই তাঁর লক্ষ্য।
এ সময় তিনি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে সমর্থন ও দোয়া কামনা করেন।