বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বজ্রযোগিনীতে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী সুরাইয়া সিদ্দিক মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শফিকুল হাসান তুষার  Link Factory verification খাসকান্দি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীদের বিদায়, নতুন কমিটির পরিচিতি সভা বজ্রযোগিনীতে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা লাভলী বেগমের মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ টঙ্গীবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার সিরাজদিখানের ইউএনওর সঙ্গে কেবি কলেজ ডিবেটিং ক্লাবের সৌজন্য সাক্ষাৎ সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস এমপির

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শফিকুল হাসান তুষার 

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শফিকুল হাসান তুষার

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ২৪ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

 

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৬) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচন কমিশনার রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

 

 

প্রজ্ঞাপন অনুযায়ী, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম-সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন এবং নির্বাহী সদস্য পদে ১৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

 

নির্বাচিতদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি পদে মিজানুর রহমান ডন, হাবিবুর রহমান অপু চাকলাদার, স্বপন কুমার দাস ও গোলাম সারোয়ার।

 

 

সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ বশির উল্লাহ এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মো. এনামুল হক নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শফিকুল হাসান ও আশরাফুল ইসলাম মিশু। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সুমন লাল।

 

 

এছাড়া নির্বাহী সদস্য পদে মোখলেছুর রহমান, মো. হেলাল উদ্দিন আহমেদ, মো. মনির হোসেন শিপন, সৈয়দ আহম্মদ কাজী, আসিফ আহমেদ, মুহম্মদ মোশারফ হোসেন, মো. ইমরান হোসেন, মো. রাজীবুল হোসেন খান, মোহাম্মদ রাসেদুল হাসান, মোস্তফা হাবিবে আলম, মুহাম্মদ আনজার হোসেন, শাহআলম হাওলাদার, মো. আল আমিন ও মো. আল-আমিন ইসলাম নির্বাচিত হয়েছেন।

 

 

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সংরক্ষিত) এবং মহিলা নির্বাহী সদস্য পদে বিধি মোতাবেক যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।

 

 

নির্বাচন সংশ্লিষ্টদের মতে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার খেলাধুলার উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হবে।

 

 

উল্লেখ্য, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এর নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews