
বজ্রযোগিনীতে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা লাভলী বেগমের
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন লাভলী বেগম। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
লাভলী বেগম জানান, নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার প্রসার ও মানোন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং বজ্রযোগিনী ইউনিয়নকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে চান।
তিনি আরও বলেন, এলাকার জনগণই তাঁর মূল শক্তি। তাঁদের দোয়া, সমর্থন ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন লাভলী বেগম।