রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জে ৯ মামলার আসামি ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস এমপি আব্দুল্লাহর মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪

টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, দেশবিরোধী ষড়যন্ত্র, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির কেন্দ্র ঘোষিত চলমান কর্মসূচি সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা অডিটোরিয়ামে টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জামাল, উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন মোল্লা ও আকতার লাকুড়িয়া।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখ, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম, সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন শেখ, সাধারণ সম্পাদক এম.এ. জামান এপোলো, উপজেলা যুবদলের আহবায়ক আনিসুর রহমান, সদস্য সচিব মহসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, ছাত্রদল নেতা মাহবুব মল্লিক, তানভীর মল্লিক, আসিফ ঢালী ও শেখ শামীমসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

সভায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত চলমান কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews