রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস এমপি আব্দুল্লাহর মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময়

শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস এমপি আব্দুল্লাহর

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস এমপি আব্দুল্লাহর

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অগ্রণী ব্যাংক শাখায় ৩১৫ জন গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকটির কর্মকর্তাদের বিরুদ্ধে। নিয়ম মেনে ব্যাংকে টাকা জমা রাখার পরও হিসাবের অস্তিত্ব না পাওয়ায় আমানতের অর্থ তুলতে পারছেন না ভুক্তভোগীরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

 

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলায় সংসদ সদস্যের কার্যালয়ে ভুক্তভোগী গ্রাহকেরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা নিজেদের আর্থিক ক্ষতি, দুর্ভোগ এবং দীর্ঘদিন ধরে আমানতের অর্থ ফেরত না পাওয়ার বিষয়টি তুলে ধরেন।

 

ভুক্তভোগীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। তাঁদের আশ্বস্ত করে তিনি বলেন, “আপনারা আল্লাহর ওপর ভরসা রাখুন। আমি আপনাদের বিষয়টি মন্ত্রণালয়ে তুলে ধরব। আপনাদের সবার তথ্য নিয়ে একজন প্রতিনিধিকে আমার সঙ্গে দেবেন। তাঁকে সঙ্গে নিয়েই আমি মন্ত্রণালয়ে যাব।”

 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী এবং মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা।

 

ভুক্তভোগীদের অভিযোগ, তাঁরা নিয়ম অনুযায়ী ব্যাংকে অর্থ জমা রেখেছেন। অনেকের কাছেই টাকা জমার রসিদ এবং মোবাইল ফোনে অর্থ জমার বার্তা সংরক্ষিত রয়েছে। কিন্তু বর্তমানে জমাকৃত অর্থ উত্তোলন করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাঁদের নামে কোনো হিসাব নেই বলে জানাচ্ছে। এতে নিজেদের সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন গ্রাহকেরা।

 

এর আগে আমানতের অর্থ ফেরত এবং জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। সেখানে তাঁরা সাত দফা দাবি তুলে ধরেন। একই সঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছেও লিখিত আবেদন করেন।

 

ভুক্তভোগীদের দাবির পরিপ্রেক্ষিতে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ জানিয়েছিলেন, ঘটনাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করেছে। তদন্ত শেষে মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রত্যেক গ্রাহক তাঁদের টাকা ফেরত পাবেন। তবে তার আগে জমাকৃত অর্থের সত্যতা যাচাই করা প্রয়োজন।

 

ভুক্তভোগী গ্রাহকদের প্রত্যাশা, সংসদ সদস্যের উদ্যোগে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের নজরে আসবে। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের কষ্টার্জিত আমানতের অর্থ ফেরত নিশ্চিত করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews