
লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পরিকল্পিত সন্ত্রাসের প্রেক্ষাপটে সার্বিক অবস্থা পর্যালোচনা, পরবর্তী করণীয় নির্ধারণ এবং কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় মাওয়া-পদ্মা সেতু উত্তর থানার আওতাধীন মেদিনীমণ্ডল ও কুমারভোগ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার, পরবর্তী করণীয় এবং কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।