বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ সুপারের মতবিনিময় টঙ্গীবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান আবারও জেলা বিএনপির নেতৃত্বে আলোচনায় মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম হিরন মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ টঙ্গীবাড়ীর যুবক গ্রেপ্তার শ্রীনগরে ৩টি অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় কৃষক পরিবারের ওপর হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ টঙ্গীবাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ২

মুন্সীগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ সুপারের মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ সুপারের মতবিনিময়

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জ জেলার ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর, সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও জনসাধারণকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা।

 

বুধবার (১৮ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় জেলার ট্রাফিক ব্যবস্থাপনা, দায়িত্ব পালনের বিভিন্ন সমস্যা, জনসাধারণের সেবার মান উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

 

এ সময় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

 

পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা ট্রাফিক ব্যবস্থাপনায় পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষকে দ্রুত ও কাঙ্ক্ষিত সেবা দিতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews