বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম হিরন মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ টঙ্গীবাড়ীর যুবক গ্রেপ্তার শ্রীনগরে ৩টি অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় কৃষক পরিবারের ওপর হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ টঙ্গীবাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ২ রবি মৌসুমে উৎপাদন বাড়াতে টঙ্গীবাড়ীতে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ টঙ্গিবাড়ীতে ৩১ খামারিকে বকনা গরু বিতরণ টঙ্গীবাড়ীতে ৩৪ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে টঙ্গীবাড়ীতে রিপন মল্লিকের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম হিরন

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম হিরন

 

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন সাইফুল ইসলাম হিরন।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়। ওই তালিকায় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম হিরনের নাম রয়েছে।

 

সাইফুল ইসলাম হিরন বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গীবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ও স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

 

কর্মজীবনে সাইফুল ইসলাম হিরন বর্তমানে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর মানবসম্পদ ও প্রশাসন বিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি প্রতিষ্ঠানটিতে যোগদান করেন। এর আগে দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), করপোরেট এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করেছেন। এসব প্রতিষ্ঠানে তাঁর প্রায় ১৯ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে।

 

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন তিনি। বর্তমানে তিনি টঙ্গীবাড়ীর চাষী বালিগাঁও সমাজকল্যাণ সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

এনসিপি থেকে মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলটির প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রমে যুক্ত হলেন সাইফুল ইসলাম হিরন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews