বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম হিরন মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ টঙ্গীবাড়ীর যুবক গ্রেপ্তার শ্রীনগরে ৩টি অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় কৃষক পরিবারের ওপর হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ টঙ্গীবাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ২ রবি মৌসুমে উৎপাদন বাড়াতে টঙ্গীবাড়ীতে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ টঙ্গিবাড়ীতে ৩১ খামারিকে বকনা গরু বিতরণ টঙ্গীবাড়ীতে ৩৪ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে টঙ্গীবাড়ীতে রিপন মল্লিকের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল মুন্সীগঞ্জে বাসা থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ টঙ্গীবাড়ীর যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ টঙ্গীবাড়ীর যুবক গ্রেপ্তার

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের পশ্চিম মাকহাটিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮০ পিস ইয়াবাসহ মোঃ জসিম মল্লিক (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন পশ্চিম মাকহাটি এলাকার পঞ্চসার কোল্ডস্টোরের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার জসিম মল্লিক মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মল্লিক বাড়ির বাসিন্দা। তিনি মৃত মঞ্জিল হক মল্লিকের ছেলে।

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. টিটুল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews