মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ টঙ্গীবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার সিরাজদিখানের ইউএনওর সঙ্গে কেবি কলেজ ডিবেটিং ক্লাবের সৌজন্য সাক্ষাৎ সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস এমপির সিরাজদিখানে সেতুর অভাবে তিন ইউনিয়নের মানুষের দুর্ভোগ, গুদারা ঘাটে সেতু নির্মাণের দাবি টঙ্গীবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জে ৯ মামলার আসামি ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস এমপি আব্দুল্লাহর

মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় কৃষক পরিবারের ওপর হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের পুকুরপাড়া গ্রামে জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে কৃষক কাশেম মীরের পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে তাঁর আপন তিন ভাই ও এক ভাতিজার বিরুদ্ধে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে। এতে কাশেম মীরের ছেলে মোহন মীর, ছোট ছেলে লালন মীরের স্ত্রী শ্যামলী এবং স্ত্রী সাহিদা বেগমের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

 

এ সময় কাশেম মীরের বাড়িঘরেও হামলা ও ভাঙচুর করা হয়। পাশাপাশি বাড়ি থেকে দুটি মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

 

অভিযুক্তরা হলেন কাশেম মীরের আপন ভাই আব্দুল হামিদ মীর, হাশেম মীর ও হানিফ মীর এবং ভাতিজা মামুন মীর।

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে বিরোধ চলে আসছে। এরই জেরে মঙ্গলবার সকালে অভিযুক্তরা তাঁদের ওপর হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর ও মালামাল লুট করেন।

 

এ ঘটনায় কাশেম মীরের ছেলে মোহন মীর বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews